শুক্রবার ১ মে, ২০২৬

শুক্রবার মে দিবস উপলক্ষ্যে শ্রীমঙ্গলে দোকান কর্মচারীদের র‍্যালী ও সমাবেশ

30 April, 2026 10:12:20
শুক্রবার মে দিবস উপলক্ষ্যে শ্রীমঙ্গলে দোকান কর্মচারীদের র‍্যালী ও সমাবেশ

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল, মৌলভীবাজারঃ

৩০ এপ্রিল ২০২৬ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম দপ্তর থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত ট্রেড ইউনিয়ন সংগঠন শ্রীমঙ্গল উপজেলা দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়ন আইনগত ও সাংবিধানিক অধিকার নিয়ে কাজ করে আসছে। মৌলিক মানবিক অধিকার প্রতিষ্ঠায় আর্থসামাজিক ব্যবস্থার আমুল পরিবর্তনের লক্ষ্যে ট্রেড ইউনিয়ন অধিকার অক্ষুন্ন রাখার নিমিত্তে শ্রমিক শ্রেণির আন্তর্জাতিক সংহতি দিবস ১ মে দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে শ্রীমঙ্গলে র‍্যালী ও সংক্ষিপ্ত সমাবেশের এক কর্মসূচী হাতে নেয়া হয়েছে।

মহান মে দিবসের এই কর্মসূচি অনুযায়ী সকাল ৯.৩০ ঘটিকায় ভানুগাছ রোডস্থ উক্ত সংগঠনের কার্যালয় থেকে বের হয়ে মৌলভীবাজার রোড, হবিগঞ্জ রোড প্রদক্ষিণ শেষে চৌমুহনা চত্বরে সমবেত হবে।

সংক্ষিপ্ত এই সমাবেশে আইনগত ও সাংবিধানিক অধিকার, বিশেষ করে দেশের সংবিধান, ২০০৬ সালের শ্রম আইন, জাতীয় শ্রমনীতি ২০১২, শ্রম বিধিমালা ২০১৫ অনুযায়ী এ সমাবেশের বক্তব্যে তা তুলে ধরা হবে।

নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক, সাপ্তাহিক সবেতন ছুটি, সামাজিক সুরক্ষা নিশ্চিত কর; আপদকালীন নগদ অর্থ ও খাদ্য সহায়তা দাও এবং সামাজিক বৈষম্যের অবসান চাই; ন্যুনতম বেতন কাঠামো ঘোষণা কর ও অগ্রাধিকার ভিত্তিতে আইনগত ও সাংবিধানিক অধিকারের নিশ্চয়তা চাই।”– এই শ্লোগান ও দাবীকে সামনে রেখে মহান মে দিবসের ১৪০তম বার্ষিকী ও শ্রমজীবি মানুষের আন্তর্জাতিক সংহতি দিবসে বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবি ও মেহনতী মানুষকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে শ্রীমঙ্গল উপজেলা দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়ন কর্তৃক অনুষ্ঠিতব্য কর্মসূচি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর প্রশিক্ষক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

শুক্রবার (১লা মে ২০২৬) সকাল ১০টায় শ্রীমঙ্গল উপজেলা দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক নবচেতনার প্রতিনিধি আফজাল হোসেইনের সঞ্চালনায় শহরের ভানুগাছ রোডস্থ সংগঠনের কার্যালয়ের সম্মুখে এবং প্রধান প্রধান সড়কে র‍্যালী শেষে চৌমুহনা চত্বরে আয়োজিত সমাবেশে তিনি বক্তব্য দেবেন।

শ্রীমঙ্গল উপজেলা দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়নের সভাপতি রনধীর চৌধুরী রঞ্জু’র সভাপতিত্বে র‍্যালীতে আরও অংশ নেবেন দৈনিক দেশ বুলেটিন পত্রিকার প্রতিনিধি কমরেড দেওয়ান মাসুকুর রহমান, মর্নিং পোস্ট পত্রিকার প্রতিনিধি ও গীতিকার পারভেজ হাসান, শ্রীমঙ্গল উপজেলা দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়নের সহসাংগঠনিক সম্পাদক মো. শামীম, দোকান কর্মচারী ইউনিয়নের প্রচার সম্পাদক মো. শাহীন মিয়া, সংগঠনের সদস্য গৌতম পাল নিপুণ, চিনু লাল, রত্নময় পাল রাজু, মো. কবির মিয়া, হুমায়ুন মিয়া, কাঞ্চন এবং প্রায় ৪ হাজার কর্মচারীদের একমাত্র ট্রেড ইউনিয়ন সংগঠন শ্রীমঙ্গল উপজেলা দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়নের প্রায় শতাধিক সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

উক্ত আন্তর্জাতিক এই সংহতি দিবসটি উদযাপনে সকলের উপস্থিতি ও সর্বাত্মক সহযোগিতা প্রার্থনা করেছে শ্রীমঙ্গল উপজেলা দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়ন (রেজিঃ নং-২৮৭৭)-এর সাধারণ সম্পাদক মো. আফজল হোসেইন জনি।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport