শিবগঞ্জ সীমান্তে ১৫০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার, আটক ১
শিবগঞ্জ সীমান্তে ১৫০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার, আটক ১
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় **এসকাফ (Eskuf) সিরাপের ১৫০ বোতল উদ্ধার এবং মো. রাজিব আলী (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। একই অভিযানে আরও ৮২ বোতল এসকাফ সিরাপ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ৭ আগস্ট দিবাগত রাত থেকে ৮ আগস্ট ভোররাত পর্যন্ত শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কয়লাবাড়ী ও আজমতপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর সোনামসজিদ ও আজমতপুর বিওপির পৃথক দুটি দল এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপসহ মো. রাজিব আলীকে আটক করা হয়। আটক রাজিব আলী শিবগঞ্জ এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. আজিজুল হক।
এছাড়া আজমতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮২ বোতল ভারতীয় এসকাফ সিরাপ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



