শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান: ৫০ বোতল ইস্কাফ সিরাপসহ নারীসহ আটক ২, ভ্যান জব্দ
শিবগঞ্জে ৫৯ বিজিবির অভিযান: ৫০ বোতল ইস্কাফ সিরাপসহ নারীসহ আটক ২, ভ্যান জব্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় ভারতীয় ‘ইস্কাফ’ সিরাপসহ দুজনকে আটক করেছে ৫৯ বিজিবি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২৬) সকাল ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নে সোনামসজিদ বিওপির একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন—টুটুল (২৬) ও মোছা. ছবি বেগম (৪২)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল দাইপুকুরিয়া এলাকায় ওত পেতে থাকে। পরে সন্দেহভাজন ভ্যানটি থামিয়ে তল্লাশি চালালে ৫০ বোতল নিষিদ্ধ নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
এ সময় ঘটনায় জড়িত দুজনকে আটক করে ভ্যান ও মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ধরা হয়েছে ৮১ হাজার টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু জানান, সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



