শিক্ষক নেতা আজিজীর আগমন উপলক্ষে ভোলা জেলা আহবায়ক কমটির সাথে উপজেলায় মতবিনিময় সভা
শিক্ষক নেতা আজিজীর আগমন উপলক্ষে ভোলা জেলা আহবায়ক কমটির সাথে উপজেলায় মতবিনিময় সভা
মোঃ নুর হোসেন, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলা জেলায় শিক্ষক নেতা অধ্যক্ষ মাওঃ দেলোয়ার হোসেন আজিজীর ১০ শে অক্টোবর আগমন উপলক্ষে ভোলা জেলা আহ্বায়ক কমিটির সঙ্গে চরফ্যাশন উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার হলরুমে মাওলানা মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের চরফ্যাশন উপজেলার নেতৃত্ববৃন্ধ এবং ভোলা জেলা আহ্বায়ক কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় ভোলা জেলায় শিক্ষক নেতা অধ্যক্ষ মাওঃ দেলোয়ার হোসেন আজিজীর আগমনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি, পারস্পরিক সমন্বয় এবং বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় চরফ্যাশন উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ফোরামের নেতৃবৃন্দ নিজেদের মতামত তুলে ধরেন।
সভায় জেলা আহবায়ক অধ্যক্ষ মাওলানা মোঃ আবু জাফর বলেন, শিক্ষক-কর্মচারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করা প্রয়োজন। শিক্ষক নেতা আজিজীর ভোলা জেলায় আগমনকে কেন্দ্র করে যে কার্যক্রম গ্রহণ করা হয়েছে, তা যথাযথ সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন বিষয়, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। নেতৃবৃন্দ বলেন, মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করা প্রয়োজন।
এ সময় ভোলা জেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ চরফ্যাশন উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। শিক্ষক নেতা অধ্যক্ষ মাওঃ দেলোয়ার হোসেন আজিজীর আগমন উপলক্ষে চরফ্যাশন উপজেলার মাদ্রাসাগুলোতে চলমান দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রমের বিষয়েও আলোচনা করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ শিক্ষক-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, সাংগঠনিক শৃঙ্খলা অনুসরণ এবং সম্মিলিতভাবে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি ভোলা জেলায় অনুষ্ঠেয় সংশ্লিষ্ট কার্যক্রম সফল করতে চরফ্যাশন উপজেলা থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় চরফ্যাশন উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ভোলা জেলা আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভাটি পারস্পরিক মতবিনিময়, সাংগঠনিক আলোচনা এবং ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



