শুক্রবার ১৯ জুন, ২০২৬

রূপগঞ্জের রূপসী কাজীপাড়ায় ডাইং মিলের বিষাক্ত পানিতে ক্ষতিগ্রস্ত সড়ক, জনদুর্ভোগ চরমে

18 June, 2026 8:35:21
রূপগঞ্জের রূপসী কাজীপাড়ায় ডাইং মিলের বিষাক্ত পানিতে ক্ষতিগ্রস্ত সড়ক, জনদুর্ভোগ চরমে

মোঃ সুমন মিয়া স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায় কাজীপাড়া এলাকায় অবস্থিত রনি ডাইং মিলের বর্জ্য ও দূষিত পানি দীর্ঘদিন ধরে স্থানীয় সড়কে ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে রাস্তার বিভিন্ন স্থানে গর্ত ও ভাঙনের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মিল থেকে নির্গত পানি সড়কের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় রাস্তার পিচ ও মাটি ক্ষয় হয়ে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। প্রতিদিন ঝুঁকি নিয়ে পথচারী, রিকশাচালক ও মোটরসাইকেল আরোহীদের চলাচল করতে হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, ডাইং মিল থেকে নির্গত পানিতে বিভিন্ন রাসায়নিক উপাদান মিশ্রিত থাকায় তা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও হুমকিস্বরূপ। তবে প্রভাবশালী মহলের ভয়ে অনেকেই প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে চান না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে রনি ডাইং মিল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, দ্রুত সড়কে বর্জ্য পানি ফেলা বন্ধ করে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport