শুক্রবার ২ অক্টোবর, ২০২৬

রুহিয়া উপজেলায় শারদীয় শ্রীশ্রী দুর্গোৎসব ২০২৬ উদযাপনের জন্য কমিটি গঠিত

30 September, 2026 6:14:44
রুহিয়া উপজেলায় শারদীয় শ্রীশ্রী দুর্গোৎসব ২০২৬ উদযাপনের জন্য কমিটি গঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলায় ‘রুহিয়া উপজেলা সার্বজনীন শ্রীশ্রী দুর্গা পূজা উদযাপন কমিটি-২০২৬’ গঠন করা হয়েছে। গত ২৬/০৯/২০২৬ খ্রি. তারিখে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
​নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিকাশ চন্দ্র বর্মন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন যদুনাথ বর্মন। এছাড়া যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন যামিনী কান্ত বর্মন, দ্বীপ নারায়ণ বর্মন ও বিকাশ চন্দ্র সরকার। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন জয়দেব চন্দ্র অধিকারী এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন বঙ্কিম চন্দ্র বর্মন, ফুলেন চন্দ্র বর্মন, স্বরূপ কুমার সেন ও মহাদেব চন্দ্র বর্মন। কমিটিতে অন্যান্যদের মধ্যে বৈদ্যনাথ বর্মন, রঞ্জিত কুমার রায়, পরেশ চন্দ্র, বাসুদেব বর্মন, রতন চন্দ্র সরকার, তুফান চন্দ্র রায় এবং অখিল চন্দ্র বর্মনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
​উপজেলার সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করার জন্য এই কমিটি কাজ করবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard