বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬

রুহিয়ায় বালিকা ফুটবল প্রীতিম্যাচ ও বাল্যবিয়ে বিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

20 August, 2026 10:48:10
রুহিয়ায় বালিকা ফুটবল প্রীতিম্যাচ ও বাল্যবিয়ে বিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

​ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

‘আমার বিদ্যালয় আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিয়ে মুক্ত’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আনন্দ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘বালিকা ফুটবল প্রীতিম্যাচ-২০২৬’।
​বুধবার (১৯ আগস্ট) বিকেলে ঢোলারহাট এস.সি উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ঢোলারহাট এস.সি উচ্চ বিদ্যালয় ও ঢোলারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (ঠাকুরগাঁও এডিপি)-এর সহযোগিতায় এই প্রীতিম্যাচের আয়োজন করা হয়। খেলা উদ্বোধনের পূর্বে উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করেন।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলার নির্বাহী অফিসার আলাউদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এডিপির ম্যানেজার জনাব পিকিং চাম্বুগং।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুহিয়া উপজেলা বিএনপি ও ঢোলারহাট এস.সি উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ আব্দুল জব্বার।
এসময় আরও উপস্থিত ছিলেন, ৪ নং ঢোলারহাট ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান জুয়েল, ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্চেল্লো দাস,ঢোলারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলামসহ উভয় বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে ​বক্তারা বলেন, কিশোরী ও বালিকাদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে এবং বাল্যবিয়ে প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই। বিদ্যালয় কেন্দ্রিক এসব সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে একটি সুন্দর ও বাল্যবিয়ে মুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর বিপুল উপস্থিতিতে প্রীতিম্যাচটি এক মিলনমেলায় পরিণত হয়। ৮০ মিনিট ফেলায় তমুল প্রতিযোগিতায় ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়কে শূন্য এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ঢোলারহাট বালিকা উচ্চ বিদ্যালয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport