রুহিয়ায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
রুহিয়ায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ কুদরত আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি রুহিয়া উপজেলার ঢোলার হাট শাখার আয়োজনে একটি আনন্দঘন পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) রুহিয়া উপজেলার ঢোলার হাট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সম্মানিত সহ-সভাপতি মির্জা আবু তাহের। এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম হামিদুর রহমান ও আমিরুল ইসলাম (কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, ঠাকুরগাঁও জেলা শাখা)।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. ফারুক হোসেন এবং পাটিয়া ডাংগি বাজার কমিটির সভাপতি ডা. মনোরঞ্জন। ঢোলারহাট বাজার কমিটির সভাপতি মাইকেল চন্দ্রের চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানটি এক প্রাণবন্ত রূপ নেয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, “ওষুধ দামে নয়, মানে জিতুন।” ওষুধ ব্যবসার মান ও নৈতিকতা বজায় রাখার পাশাপাশি সমিতির সকল সদস্য ও কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট ভাইদের ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে ঢোলার হাট এলাকার বিভিন্ন স্তরের ওষুধ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



