শুক্রবার ৫ জুন, ২০২৬

রাজশাহীর পদ্মাপাড়ে বর্ণাঢ্য ঘুড়ি উৎসব পালিত_অসাম্প্রদায়িক চেতনার বার্তা

14 April, 2026 11:16:27
রাজশাহীর পদ্মাপাড়ে বর্ণাঢ্য ঘুড়ি উৎসব পালিত_অসাম্প্রদায়িক চেতনার বার্তা

মোঃ সাইদ হোসেন , রাজশাহী প্রতিনিধিঃ

অতীতের সকল গ্লানি মুছে নতুন আগামীর স্বপ্নে রাজশাহীর ঐতিহ্যবাহী পদ্মার পাড়ে আজ ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ঘুড়ি উৎসব। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পদ্মার পাড় সংলগ্ন ‘সীমান্ত অবকাশ’ এলাকায় রাজশাহী ফাউন্ডেশনের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। নববর্ষ উপলক্ষে আয়োজিত এই উৎসব সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় রূপ নেয়।
অনুষ্ঠানে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া সাংস্কৃতিক চর্চা এবং বাঙালির অসাম্প্রদায়িক চেতনাকে মণি-মুক্তার সঙ্গে তুলনা করে তা পুনরায় জাগিয়ে তোলার আহ্বান জানান। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “এ ধরনের উৎসব অসাম্প্রদায়িক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” এসময় তিনি পদ্মাপাড়ে সমবেত দর্শক-শ্রোতা ও আয়োজকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উৎসবের এক পর্যায়ে শুধু বক্তব্যেই সীমাবদ্ধ না থেকে সাধারণ জনতার সাথে মিলে লাটাই হাতে ঘুড়ি ওড়ান আমন্ত্রিত অতিথিরা। সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনের পাশাপাশি এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. জাহাঙ্গীর, রাজশাহী মহানগর এনসিপি-এর আহ্বায়ক মোবাশ্বের আলী এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
উৎসবমুখর এই পরিবেশে অতিথিরা তাদের বক্তব্যে ভবিষ্যতেও এমন শেকড়সন্ধানী ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অসাম্প্রদায়িক চেতনার বার্তা নিয়ে আয়োজিত এই ঘুড়ি উৎসবকে কেন্দ্র করে পদ্মাপাড়ের আকাশ নানা রঙের ঘুড়িতে ছেয়ে যায়, যা উপস্থিত হাজারো দর্শনার্থীকে মুগ্ধ করে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport