বুধবার ৯ সেপ্টেম্বর, ২০২৬

রাঙ্গামাটির ভেদভেদী এলাকার ৩ সমাজ কমিটির সংবাদ সম্মেলন এক পরিবারের বিরুদ্ধে

10 April, 2026 7:30:17
রাঙ্গামাটির ভেদভেদী এলাকার ৩ সমাজ কমিটির সংবাদ সম্মেলন এক পরিবারের বিরুদ্ধে

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধিঃ

রাঙ্গামাটিতে একটি পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা অসহনীয় অত্যাচারের অভিযোগ তুলে প্রশাসনের সহযোগিতা কামনা করেছে ভেদভেদী এলাকার তিনটি সমাজ কমিটি ও স্থানীয় বাসিন্দারা।

গত ৭ই এপ্রিল ২০২৬ ইং দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন নতুন পাড়া সমাজ কমিটি, পোস্ট অফিস কলোনি সমাজ কমিটিসহ সংশ্লিষ্ট এলাকার নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে নতুন পাড়া সমাজ কমিটির সভাপতি আ: খালেক বলেন, লিপি রহমানের পরিবার দীর্ঘদিন ধরে তিনটি সমাজ কমিটি ও এলাকাবাসীকে নানা ধরনের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নাজেহাল করে আসছে। তিনি অভিযোগ করেন, লিপি রহমানের স্বামী মোঃ আবু তাহেরের দায়ের করা একটি মামলার মাধ্যমে অতীতে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর হয় এবং এরপর থেকে তারা রাজনৈতিক প্রভাব বিস্তার করে এলাকায় প্রভাবশালী হয়ে ওঠে। ফলে সাধারণ মানুষ ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারেন না।

নতুন পাড়া সমাজ কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু বলেন, অতীত সরকারের সময় থেকে এই পরিবারটি এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে বলে তিনি দাবি করেন। সরকার পরিবর্তনের পরও তাদের কার্যক্রম বন্ধ হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

পোস্ট অফিস কলোনি সমাজ কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ার আজিম বলেন, বিভিন্ন সময় মামলা ও হামলার ভয় দেখিয়ে এলাকাবাসীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয় বলেও দাবি করেন তিনি।

এছাড়া, সমাজ কমিটির সদস্য মোহাম্মদ সিরাজ অভিযোগ করেন, লিপি রহমানের পরিবারের বিরুদ্ধে কেউ কথা বললে তাদের মিথ্যা মামলার ভয় দেখানো হয়। এমনকি নারীদের ক্ষেত্রেও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে।

স্থানীয় বাসিন্দা মোঃ শ্রাবন বলেন, সম্প্রতি একটি ঘটনায় প্রতিবাদ জানালে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত এলাকাবাসী জানান, একটি পরিবারের কারণে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তারা প্রশাসনের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় তারা মানববন্ধনসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard