মোল্লাহাট পূজা মন্দিরে বিএনপির কেন্দ্রীয় নেতার ৩১দফা লিফলেট বিতরণ ও অনুদান প্রদান
মোল্লাহাট পূজা মন্দিরে বিএনপির কেন্দ্রীয় নেতার ৩১দফা লিফলেট বিতরণ ও অনুদান প্রদান

চিতলমারী প্রতিনিধি_২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবারঃ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার নবমী পূজার দিনে গতকাল ১ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোল্লাহাট উপজেলার শাখার উদ্যোগে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও কুশল বিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির নেতা ও বাগেরহাট ১ আসন সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু। এ্যাডভোকেট সমর পান্ডে সহকারী পাবলিক প্রসিকিউটর (এ,পি,পি)জর্জকোট, বাগেরহাট সহ দলীয় নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বুধবার (১অক্টোবর) সন্ধ্যার পর মোল্লাহাট উপজেলার বিএনপির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে জয়ডিহি, মাদারতলি, মন্ডলবাড়ি, ঘোড়াদাইড়,জয়খা, গাংনী, কাকড়ি, দিগঙ্গাসহ বেশকিছু পূজা মন্ডপ পরিদর্শনের সময় কেন্দ্রীয় বিএনপির নেতা এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু বলেন, দেশে যা ঘটেছে, এই গুলো নিয়ে আলোচনা করি। একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো। এটা না করে বরং প্রয়োজন যা ঘটলো এটা মনের মধ্যে নিয়ে, এরকম আর যাতে পুনরায় না ঘটে এমন একটা পরিবেশ তৈরি করা যায় কিনা। আমাদের এই প্রজন্মে যারা, তারাই মনে করে যে, হ্যাঁ এটা বেশি প্রয়োজন। আমি সকলকে অনুরোধ জানাবো আসুন আমরা এটা চিন্তা করি।এ দেশ টাকে যারা যুদ্ধ করে স্বাধীন করেছে তারা অনেকে বেঁচে আছে আবার অনেকে বেঁচে নাই।
দেশ স্বাধীন হলো আজ ৫০ বছর। অথচ দেশটাকে আমরা এমনভাবে নিতে পারলাম না, গড়তে পারলাম না যে আমরা হিন্দু মুসলমান। আমরা হিন্দু মুসলমান না থেকে আমরা সবাই বাংলাদেশী। আসুন আমরা বাংলাদেশী হই।এই দেশ তো আমরা বানিয়েছি।এই দেশ আমাদের। এই কথাটা যদি আমরা মনে প্রাণে ধারণ করি তাহলে আপনাদের পূজা হচ্ছে। আপনাদের পূজা হবে।পাহারা লাগবে কেন? কেন আনসার আসতে হবে। কেন পুলিশ আসতে হবে। কেন আর্মি আসতে হবে।এটা আপনাদের অধিকার। মুসলমানদের অনুষ্ঠানে এতো পাহারা লাগে না।হিন্দু পূজার সময় পাহারা লাগবে কেন? আপনারা যেমন আমরাও তেমন।সবাই সমান। একটি দল আমাদের মধ্যে বিভেদ তৈরি করেছে। আমাদের উচিত এই জায়গায় থেকে বেরিয়ে আসা। কে হিন্দু, কে মুসলমান এটা বড় কথা নয়।
আমাদের পরিচয় আমরা বাঙালি,বাংলাদেশী। তিনি আরও বলেন, যুদ্ধে ময়দান থেকে যদি কোন সেনাপতি সৈনিকদের যুদ্ধের ময়দানে রেখে পালিয়ে যায় তাহলে ওই সেনাপতি কোন দিন বড় সেনাপতি হতে পারে না।আমাদের দেশে একটি দল বিগত ১৭ বছর ভোট না নিয়ে জোর করে জবরদস্তি করে বলে কয়ে না কয়ে সেই ভোট গুলো যাদের কাজ থেকে নিচে তাদের বিপদে মধ্যে ঠেলে দিয়ে পরিবারে সবাইকে নিয়ে পালিয়ে গেছে। এই সেনাপতি দল আর কোন দিন মাথা উঁচু করে দাড়াতে পারবেন না। বক্তব্য শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন এবং মন্দির কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: