মোল্লাহাটে বুড়ি গাংনী জমি দখল, গাছপালা কর্তন ও হামলা থানায় লিখিত অভিযোগ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / Uncategorized / বিস্তারিত

মোল্লাহাটে বুড়ি গাংনী জমি দখল, গাছপালা কর্তন ও হামলা থানায় লিখিত অভিযোগ

21 June 2026, 12:54:56

মোল্লাহাটে বুড়ি গাংনী জমি দখল, গাছপালা কর্তন ও হামলা থানায় লিখিত অভিযোগ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বুড়িগাংনী এলাকায় জমি দখলের চেষ্টা, গাছপালা কর্তন ও হামলার অভিযোগে মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পাপিয়া (৩১) নামে এক নারী। বৃহস্পতিবার (১৯ জুন) রাত ১০টার দিকে তিনি এ অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বুড়িগাংনী মৌজায় প্রায় ৫২ শতক জমি দীর্ঘদিন ধরে ভুক্তভোগী পরিবারের দখল ও ভোগদখলে রয়েছে। অভিযোগে বলা হয়েছে, শুক্রবার সকাল আনুমানিক ৯টার দিকে একই এলাকার কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এ সময় তারা জমিতে থাকা গাছপালা কেটে ফেলে এবং টিনের প্রাচীর ক্ষতিগ্রস্ত করে।
পাপিয়া অভিযোগে উল্লেখ করেন, তিনি বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং ভয়ভীতি প্রদর্শন করে। এতে তার প্রায় ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। পরে এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় পাপিয়া মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইন চার্জ বলেন অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: