রবিবার ৬ সেপ্টেম্বর, ২০২৬

মোল্লাহাটে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

17 July, 2026 12:12:24
মোল্লাহাটে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

মোল্লাহাট বাগেরহাট সংবাদদাতা:

বাগেরহাটের মোল্লাহাটে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ) বেলা সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।

সভায় উপস্থিত ছিলেন থানা নির্বাহী অফিসার জনাব সুমনা আইরিন, ও সি (তদন্ত) মোঃ হাতেম আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ হাসান আলী, সিনিয়র মৎস অফিসার রাজীব রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, সাবেক সভাপতি সেলিম আহমেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, যুবদলের আহ্বায়ক মুরাদ হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পাভেল মাহমুদ পরশ, বাংলাদেশ জামায়াত ইসলামীর মোল্লাহাট উপজেলা যুব জামায়াতের সভাপতি মোঃ নাজমুল হাসান,
ছাত্রদলের সভাপতি ইরান মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক আবু বকরসহ জুলাই আন্দোলনে নিহত শহীদ বিপ্লবের পিতা মোঃ পারভেজ, মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, সাংবাদিক কে এম মাহামুদুল হক।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনে যোদ্ধাদের অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। ২৪শের গণ-অভ্যুত্থানে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল। আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আহত ও পঙ্গুত্ব বরণকারীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা বলেন, জুলাই নতুন বাংলাদেশের প্রেরণার উৎস হয়ে থাকবে। আমরা জীবনবাজি রেখে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়েছিলাম। অনেক ত্যাগের বিনিময়ে এ দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। জুলাই শহীদ দিবসকে স্মরণ রেখে বৈষম্যহীন সমাজ ও দেশ বিনির্মাণে নতুন বাংলাদেশকে ধারণ করে দল-মত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard