মোল্লাহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মোল্লাহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মোল্লাহাট (উপজেলা ) প্রতিনিধি:
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনের লক্ষ্যে মোল্লাহাটে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন।
সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে দিবসটি উদযাপনে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য অফিসার রাজীব রায়, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার সাহা এবং যুব উন্নয়ন কর্মকর্তা সুধান কুমার রায়। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েতুল্লাহ, ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ এবং মোল্লাহাট প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, সদস্য কে এম মাহমুদুল হাসান, মোঃ মাহফুজুর রহমান চৌধুরী ও তানভীর হাসান সজিব।
সভায় সর্বসম্মতভাবে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা, র্যালি এবং অন্যান্য কর্মসূচি গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত কর্মসূচিগুলো সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



