মোল্লাহাটে কিশোরীর আত্মহত্যা
মোল্লাহাটে কিশোরীর আত্মহত্যা
মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে তুচ্ছ বিষয়ে মায়ের ওপর অভিমান করে ৮ম শ্রেণীর এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
বুধবার (১৯ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের উদয়পুর উত্তরকান্দি গ্রামে বাড়ির ছাদঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
নিহত তামান্না খানম (১৪) উত্তরকান্দি গ্রামের তারা মৃধার কন্যা এবং সরকারী ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।
নিহতের পিতা তারা মৃধা জানান, সকালে থালা বাসন ধোয়া ও গরুর খাবারের জন্য খড়কুটো কাটতে বলা হলে তা নিয়ে তামান্না ও তার মা চম্পা বেগমের সাথে কথাকাটাকাটি হয়। তামান্নাকে কোনো কাজের কথা বললে সে খুব রাগারাগি করত। রাগ করে খড় কেটে দিয়ে তামান্না ঘরে ঢুকে সকলের অগোচরে ছাদঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। পরে ৯ টার দিকে তার কোন সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে তামান্নাকে ছাদঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরিবারের সদস্যদের সহোযোগিতায় তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী সুত্রে জানাযায়, তামান্না খুব নম্রভদ্র ও অত্যন্ত ভালো স্বভাবের মেয়ে ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনার পেছনে কি কারণ ছিল তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানান স্থানীয়রা।
এ বিষয়ে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজী রমজানুল জানান, আত্মহত্যার ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



