বুধবার ১৯ আগস্ট, ২০২৬

মোরেলগঞ্জে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

18 August, 2026 11:58:55
মোরেলগঞ্জে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

মোঃনাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ব্যাংক এশিয়া পিএলসির নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে পানগুছি নদীর তীরবর্তী মোরেলগঞ্জ পৌরসভার কলেজ রোডে সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্ন একটি বহুতল ভবনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ আউটলেটের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতে ইসলামীর আমীর মো. রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস এবং ব্যাংক এশিয়া পিএলসির এক্সিকিউটিভ রিলেশনশিপ অফিসার পিনাক কুমার সাহা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের বাগেরহাট জেলা ম্যানেজার ফিরোজ হাসান।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মোরেলগঞ্জ বাজারে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট চালু হওয়ায় বাজার ও আশপাশের এলাকার মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে স্থানীয় গ্রাহকদের ব্যাংকে যাতায়াতের সময় ও খরচ কমার পাশাপাশি সহজেই বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ তৈরি হবে।

নতুন এই এজেন্ট আউটলেটের মাধ্যমে গ্রাহকরা সঞ্চয়, টাকা জমা ও উত্তোলন, রেমিট্যান্স গ্রহণসহ বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

বক্তারা আরও বলেন, পৌরসভা ও আশপাশের এলাকার মানুষের জন্য নিরাপদ, সহজ, দ্রুত ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করাই এই এজেন্ট ব্যাংকিং আউটলেটের অন্যতম লক্ষ্য।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport