মোংলা-ঘাষিয়াখালী নৌ ক্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক / বিস্তারিত

মোংলা-ঘাষিয়াখালী নৌ ক্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

28 November 2026, 4:04:00

মোংলা-ঘাষিয়াখালী নৌ ক্যানেলের ভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

বিপ্লব মল্লিক বাগেরহাট প্রতিনিধিঃ

মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের ভাঙন রোধ এবং তীরবর্তী জনপদ সুরক্ষায় সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

আজ শনিবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলার রমজাইপুর এলাকায় মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলের ভাঙনকবলিত এলাকা সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘দেড় মাস আগে এই ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের পর নেওয়া উদ্যোগের অংশ হিসেবে রমজাইপুরে জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে এখানকার ভাঙন খাড়া প্রকৃতির হওয়ায় জিও ব্যাগ ফেলার পরও তা ধসে পড়ছে। ক্যানেলের বাঁকগুলোর কারণে তীব্র স্রোতের আঘাতে অপর পাড়ে ভাঙন অব্যাহত রয়েছে। তাই বাঁকগুলো কীভাবে সোজা করা যায়, সেটিও সরেজমিনে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন,পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ এখানে খনন কাজ করছে। তাদের সমন্বয়ে একটি যৌক্তিক ও স্থায়ী সমাধানে পৌঁছাতে হবে, যাতে এই জনপদের মানুষ ভাঙনের কবল থেকে মুক্তি পায়। ভাঙনের ফলে মানুষের বাড়িঘর ও কৃষিজমি বিলীন হয়ে যাচ্ছে, দিনশেষে তারা বেকার ও উদ্বাস্তুতে পরিণত হচ্ছে। তাদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় সমীক্ষা শেষে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠালে আমরা দ্রুত দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করব।

এ সময় পরিবেশ প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মিরাজ মোল্লা, উপ-বিভাগীয় প্রকৌশলী (রায়েন্দা) মো. হুমায়ুন কবির এবং উপ-সহকারী প্রকৌশলী (ভূটিয়ামারী) হোসনেয়ারা জামিল সুমানা।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম ভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা স্থানীয় পরিবারগুলোর সঙ্গে কথা বলেন, তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং সার্বিক খোঁজখবর নিয়ে পাশে থাকার আশ্বাস দেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard