সোমবার ২৯ জুন, ২০২৬

মার্কিন-বাংলাদেশ অসম বাণিজ্যচুক্তি বাতিল করো: কুষ্টিয়ায় ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশে বক্তারা

28 June, 2026 7:09:15
মার্কিন-বাংলাদেশ অসম বাণিজ্যচুক্তি বাতিল করো: কুষ্টিয়ায় ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশে বক্তারা

দেওয়ান মাসুকুর রহমান, নিজস্ব প্রতিবেদকঃ

কুষ্টিয়ায় আজকের বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ বলেছেন, “পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকার এখতিয়ার বহির্ভূতভাবে ও অবৈধভাবে করে যাওয়া মার্কিন-বাংলাদেশ অসম বাণিজ্যচুক্তিকে রেখে, বর্তমান সরকার পার্লামেন্টে তা আলোচনা না করে চুক্তি নিয়ে যেভাবে লুকোচুরি খেলছে তা ’এদেশের জনগণ মেনে নেবে না। চুক্তির নামে বিভিন্ন ধারা উপধারা যেভাবে মার্কিন কর্তৃত্ব ও স্বার্থ দেখানো হয়েছে তাতে অর্থনীতি, নিরাপত্তা, স্বাধীনতা, সর্বভৌমত্ব ক্ষুন্ন হবে। মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে এদেশের মানুষ পাকিস্তানী উপনিবেশিকতার জাল ছিড়ে দেশ স্বাধীন করেছিল। মার্কিন সাম্রাজ্যবাদ সেদিনও সপ্তম নৌ বহর পাঠিয়ে বাংলাদেশের স্বাধীনতা নস্যাৎ করতে চেয়েছিলো, স্বাধীনতার ৫৪ বছর পর মেটিকুলাস ডিজাইন করে মার্কিন—বাংলাদেশ অসম চুক্তির মাধ্যমে পুন: উপনিবেশ করার অপচেষ্টা হচ্ছে। এদেশে ধর্মাশ্রয়ী ফ্যাসিবাদী শক্তি ও মার্কিন অপশক্তিসহ দক্ষিণপন্থী শক্তির সম্মিলিত চেষ্টা রয়েছে এদেশে মার্কিন সাম্রাজ্যবাদের ঘাঁটির ভিত্তি তৈরী করা।” সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের জনগণকে স্বাধীনতা সার্বভৌম রক্ষার সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান ওয়ার্কার্স পার্টির নেতারা।

শনিবার (২৭ জুন ২০২৬) সকাল ১১টায় কুষ্টিয়া পৌরসভা ‘বিজয় উল্লাস প্রাঙ্গণে বাংলাদেশ-মার্কিন অসম চুক্তি বাতিলের দাবীতে সমাবেশে নেতারা এসব কথা বলেন। এর আগে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়া জেলা শাখা বিক্ষোভ মিছিল করে।

মিছিলটি কুষ্টিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা কমরেড মজিবুর রহমান, জেলা সভাপতি কমরেড ফজলুল হক বুলবুল, জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড হাফিজ সরকার, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড আবদুল হক, প্রবীণ কৃষক নেতা কমরেড গুজরত আলী মোল্লা, জাতীয় কৃষক সমিতির সভাপতি এসরারুল হক, জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক লুতফুল হক পাপ্পানা, গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের নেতা বিল্লাল হোসেন, যুবনেতা ওহিদুল, মোখলেস, উজ্জ্বল, মনিরুল, যুবায়ের ও সবুজ মন্ডল প্রমুখ।

সভা পরিচালনা করেন শহর ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন।

বিক্ষোভ সমাবেশে মার্কিন – বাংলাদেশ অসম চুক্তি বাতিল, জননেতা রাশেদ খান মেননের মুক্তি, কৃষকের ফসলের ন্যায্য মুল্য নির্ধারণ, চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, বন্ধ মিল কারখানায় চালু করে কর্মসংস্থান করা, বর্ধিত বিদ্যুৎ, ডিজেল ও তেলের দাম কমানো, সার বীজ কীটনাশকের দাম কমানোর দাবী করেন। সেই সাথে একটি মহল দেশকে জঙ্গীবাদী প্রতিক্রিয়াশীল শক্তির হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে, তা রুখে দিতে সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport