মামাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
মামাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর রানীনগরে মামাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মোছাঃ সুমাইয়া (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত সুমাইয়া রানীনগর উপজেলার খট্টেশ্বর গ্রামের মোঃ ওয়াসিমের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, সুমাইয়া তার মামাবাড়ি উপজেলার সাহাগোলা ইউনিয়নের বহলা গ্রামে বেড়াতে আসে। সোমবার গোসল করার উদ্দেশ্যে বাড়ির পাশের একটি পুকুরে নামে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান।
পরে দ্রুত তাকে উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পরিবারের সদস্যরা মৃত্যুর বিষয়টি মেনে নিতে না পেরে তাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানেও চিকিৎসকরা শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: