মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামাতের ৪নেত এবং বিএনপির ১নেতা থানা হাজতে
মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামাতের ৪নেত এবং বিএনপির ১নেতা থানা হাজতে
আসাদুল ইসলাম কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার মিরপুরে রবিউল ইসলাম (৩৩) নামের চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে ৮ পিচ ইয়াবাসহ পুলিশ আটক করলে তাকে নিজেদের দলের পরিচয় দিয়ে ছাড়াতে আসেন জামায়াতের ৪ নেতা, একই আসামির জন্য তদবির করতে আসেন বিএনপির ১ নেতা এ সময় মিরপুর থানা পুলিশ তাদের কে থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় সাধান মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে। মাদক নিমুর্লে পুলিশের এমন সাহসী ভুমিকা প্রশংসনীয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার (০৯ মে) রাতে কুষ্টিয়ার মিরপুর থানায় এ ঘটনা ঘটে। আটককৃত মাদক ব্যবসায়ী হলো কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা আজমপুর এলাকার রমজান আলীর ছেলে রবিউল ইসলাম। থানা হেফাজতে নেওয়া ৫ জনের মধ্যে সদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা নওদাআজমপুর এলাকার নূর মোহাম্মদ মোল্লার ছেলে এনামুল হক (৪৫), একই এলাকার জামাত নেতা পরিচয়দানকারী মেহের আলী মালিথার ছেলে ও সদরপুর ইউনিয়নের জামাত মনোনীত মেম্বার প্রার্থী আলাউদ্দিন (৪৩), আলী আকবরের ছেলে সুজন আলী (৩৩), রমজান মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (২৫), মৃত ইছাহক মালিথার ছেলে সাইদুল ইসলাম (৩৯)।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মিরপুরে মাদক ব্যবসা নিমুর্লে কঠোরভাবে কাজ করছে মিরপুর থানা পুলিশ। শনিবার এলাকার চিহ্নিত রবিউল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে পুলিশ আটক করলে রাতে থানায় বিএনপির এক নেতা এবং জামাতের চার নেতা পরিচয়ে ৫জন ব্যক্তি তাকে ছাড়তে তদবির করতে আসেন, মিরপুর থানা পুলিশকে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করতে থাকেন, মাদক ব্যবসায়ীকে তদবির করার জন্য জামাতের ৪জন এবং বিএনপির ১জনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

