রবিবার ২০ সেপ্টেম্বর, ২০২৬

মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই, শাহাদাত হোসেন সেলিম এমপি

19 September, 2026 8:06:11
মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই, শাহাদাত হোসেন সেলিম এমপি

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেলিম বলেছেন,মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই তাদেরকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে হবে। মাদক ছাড়িয়ে যুব সমাজকে মাঠে ফেরাতে হবে।ফুটবল থেকে শুরু করে সব ধরনের খেলারই আয়োজন করতে হবে। সেই জন্যে আমরা অচিরে রামগঞ্জে একটি মিনি স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম নির্মাণ করবো। তিনি আজ (১৮ সেপ্টেম্বর) শুক্রবার বিকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর হাই স্কুল মাঠে এমপি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। তিনি বলেন, রামগঞ্জে খেলাধুলার পরিবেশ আরও উন্নত করতে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং শিগগিরই এর কার্যক্রম শুরু হবে।
তিনি তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।একই সংগে তিনি মাদকের বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী, রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলমগীর হোসেন মিয়া, রামগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ বিএনপি নেতা তোফায়েল আহমেদ উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন, সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার, যুগ্ন আহবায়ক আতিকুর রহমান রিপন প্রমূখ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন কিশলয় ক্লাব ও লামচর টাইগার স্পোর্টিং ক্লাব। খেলায় লামচর টাইগকর স্পোর্টিং ক্লাব কিশলয় ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard