মাদকের চালান বন্ধ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মোরেলগঞ্জে জামায়াতের স্মারকলিপি
মাদকের চালান বন্ধ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মোরেলগঞ্জে জামায়াতের স্মারকলিপি

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকের চালান বন্ধ, মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং মাদকসেবীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা প্রশাসন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখা।
শনিবার (৬ জুন) দুপুরে জামায়াতের উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হলে নেতাকর্মীরা উপজেলা প্রশাসন ও মোরেলগঞ্জ থানায় পৃথকভাবে স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে নেতারা অভিযোগ করেন, মাদকের ভয়াল থাবায় যুবসমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সীমান্ত ও বিভিন্ন প্রবেশপথ দিয়ে মাদকের চালান বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। একইসঙ্গে মাদকাসক্তদের পুনর্বাসনের উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা শাহাদাত হোসাইন, উপজেলা নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান, পৌর আমীর রফিকুল ইসলাম, বারইখালী ইউনিয়ন আমীর মহিবুল্লাহ রফিকসহ উপজেলা ও পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: