মাথার ওপর ছেঁড়া পলিথিন, অনিশ্চয়তার জীবনে কয়রার অসহায় মা–সন্তান
মাথার ওপর ছেঁড়া পলিথিন, অনিশ্চয়তার জীবনে কয়রার অসহায় মা–সন্তান
ফরহাদ হোসাইন,কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখা খেয়াঘাট সংলগ্ন এলাকায় ছেঁড়া পলিথিনে ঢাকা একটি জরাজীর্ণ কুঁড়েঘরেই মানবেতর জীবন কাটছে এক অসহায় মা ও তার ছোট্ট সন্তানের। বর্ষার বৃষ্টিতে ঘরের ভেতরে পানি ঢুকে পড়ায় দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। নিরাপদ আশ্রয় ও ন্যূনতম জীবনযাত্রার সুযোগ না থাকায় প্রতিটি দিনই তাদের কাছে এক কঠিন সংগ্রাম।
সরেজমিনে দেখা যায়, কাঠ, বাঁশ, ছেঁড়া পলিথিন ও পুরোনো কাপড় দিয়ে কোনোমতে তৈরি করা হয়েছে ছোট্ট কুঁড়েঘরটি। মাথার ওপরের ছাউনিটি ভাঙা পলিথিনে ঢাকা, আর চারপাশে পুরোনো কাপড়ের বেড়া। টানা বৃষ্টিতে পানি ঢুকে ঘরের মেঝে কাদায় ভরে গেছে। এমন স্যাঁতসেঁতে ও অস্বাস্থ্যকর পরিবেশেই বসবাস করছেন মা ও তার শিশুসন্তান।
ঘরের ভেতরে রয়েছে একটি মাটির চুলা, কয়েকটি হাঁড়ি-পাতিল ও একটি প্লাস্টিকের বালতি। প্রয়োজনীয় আসবাবপত্র বলতে তেমন কিছুই নেই। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে পরিবারটি চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে। অনেক সময় দুবেলা খাবার জোগাড় করাও তাদের জন্য কঠিন হয়ে পড়ে।
স্থানীয় এক যুবক বলেন, “মানবতার খাতিরে সবাই যদি সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে এই অসহায় মা ও শিশুটির জন্য অন্তত একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা সম্ভব হবে।”
এলাকাবাসীর দাবি, পরিবারটির জন্য সরকারি সহায়তা, পুনর্বাসন কিংবা মানবিক সহযোগিতার উদ্যোগ নেওয়া প্রয়োজন। তারা প্রশাসন, জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



