মগরাহাট পশ্চিম ও পূর্ব গন উন্নয়ন বাস্তবায়ন করতে তৃনমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান অভিষেক ব্যানার্জি
গরাহাট পশ্চিম ও পূর্ব গন উন্নয়ন বাস্তবায়ন করতে তৃনমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান অভিষেক ব্যানার্জি
কলকাতা থেকে মনোয়ার ইমাম এর বিশেষ প্রতিবেদনঃ
আজ বৈকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ফুটবল ময়দানে বিশাল তৃনমূল কংগ্রেসের রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার এর এম পি এবং তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জী।আজ সমাবেশ থেকে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের প্রার্থী সামিম আহমেদ এবং মগরাহাট পূর্বে র তৃনমূল কংগ্রেসের প্রার্থী শর্মিষ্ঠা পুরকায়স্থ কে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। তিনি বলেন এই এলাকার মানুষ আমার পরিবারের সদস্যদের মতো।আমি যখন এই এলাকা দিয়ে যাই তখন মগরাহাট পশ্চিমের মানুষের ভালোবাসা পাই। ডায়মন্ড হারবার লোকসভার মতই এই এলাকার বিকাশ ও গন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা আমার লক্ষ্য।এই এলাকার বহু উন্নয়ন প্রকল্প এখন বাকি রয়েছে।খাল ব্রিজ ও পানীয় জল পরিবাহন ব্যাবস্থা এবং রাস্তা ঘাট এবং খাল নালা সংস্কার করতে হবে। এলাকার মানুষের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এলাকায় শান্তি ও সমৃদ্ধি রাখতে এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে তৃনমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ করতে হবে।আপনারা আমাদের দলের প্রার্থী তরুণ তুর্কি সামিম আহমেদ কে এবং মগরাহাট পূর্বে র তৃনমূল কংগ্রেসের প্রার্থী শর্মিষ্ঠা পুরকায়স্থ কে বিপুল ভোটে জয়ী করুন। আজকের এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড চেয়ারম্যান শ্রী সব্যসাচী গায়েন ও মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু এবং মগরাহাট পশ্চিমের ব্লক যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি ইমরান হাসান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল কংগ্রেসের নেতা সাদিক হোসেন মোল্লা ও মানবেন্দ্র মন্ডল ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ স্পিকার মুজিবুর রহমান মোল্লা ও
মগরাহাট পূর্বে র তৃনমূল কংগ্রেসের নেতা সেলিম লস্কর এবং চেয়ারম্যান শ্রীমতী সাবিনা ইয়াসমিন এবং মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল কংগ্রেসের নেতা সঞ্জীব মন্ডল এবং সাদিক হোসেন ভোলা এবং পশ্চিম বাংলার পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্য ও সাবেক পুলিশ কর্মকর্তা বজলুর রহমান হালদার এবং তৃনমূল কংগ্রেসের নেতা এহসানুল হক মোল্লা ও হাফিজুর রহমান মোল্লা ও আজিজুল হক সেখ এবং হরিহর পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাইহান লস্কর এবং সিরাকোল অঞ্চল প্রধান আব্দুর রহিম মোল্লা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর স্পিকার মুজিবুর রহমান মোল্লা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর সদস্য নুর খাতুন বিবি ও তন্দ্রা পুরকায়স্থ এবং মগরাহাট পশ্চিমের ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ মোবারক মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড সদস্য ও তৃনমূল কংগ্রেসের নেতা কুতুবুদ্দিন লস্কর সহ ব্লক তৃণমূল কংগ্রেসের এবং অঞ্চল তৃনমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা।এই বিশাল জনসভা সফল ও পরিচালনা করেন মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

