মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬

ভোলা সরকারি কলেজে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সন্ত্রাসবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

28 April, 2026 8:16:14
ভোলা সরকারি কলেজে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সন্ত্রাসবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি:
২৬ এপ্রিল’২৬ রোজ রবিবার সকাল ১১:৩০ ঘটিকায় ভোলা সরকারি কলেজ গেটে “শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ এবং ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে” কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জোবায়ের আহমেদ এর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সূরা সদস্য মুহাম্মাদ আবু জাফর।

‎আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি ও ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান হোসাইন সহ কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ হামিমসহ প্রমূখ নেতৃবৃন্দ।

‎মানববন্ধনে নেতৃবৃন্দগন তাদের বক্তব্যে বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দখল ও নৈরাজ্য মুক্ত একটি ক্যাম্পাস দেখতে চেয়েছিলাম। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে ছাত্রশিবিরের গুপ্ত রাজনীতি আর ছাত্রদলের আগ্রাসী মনা রাজনীতি ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করছে। ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে উভয় দলকে আরে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎ছাত্রশিবিরকে যেভাবে গুপ্ত রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, তদ্রুপ ছাত্রদলকেও সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়া ঠিক হবে না। আমরা ছাত্রদলকে ছাত্রলীগের ভূমিকায় দেখতে চায়না।

‎কক্সবাজারে ছাত্রদল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নেতাকর্মীদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ছাত্রদলের হামলা আমাদের জুলাইয়ে ছাত্রলীগ কর্তৃক নৃসংস হামলার কথা স্মরণ করিয়ে দেয়। তারা যদি ছাত্রলীগ হওয়ার চেষ্টা করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্র জনতা কে নিয়ে ছাত্রদলের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করবে, ইনশাআল্লাহ!

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport