বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চিতলমারীতে দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চিতলমারীতে দোয়া মাহফিল

চিতলমারী প্রতিনিধিঃ ৩ ডিসেম্বর ২০২৫ বুধবার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাগেরহাটের চিতলমারী সদর ইউনিয়নের আড়ুয়াবর্ণী ডরপাড়া ফজলুল উলুম এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেল পাঁচটায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে অংশ নেন চিতলমারী উপজেলা বিএনপি, সদর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এতিমখানার শিক্ষার্থীরা।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, মাদরাসার সভাপতি ও বিএনপি নেতা গোলাম ফারুক বুলু, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আজিজুল মল্লিক, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ধলা, ওয়ার্ড বিএনপি সভাপতি জিন্নাত আলী শেখ, বিএনপি নেতা লিটন শেখ, যুবদল নেতা হুমায়ুন শেখ ও ফারুক মল্লিক।
এ দোয়া মাহফিলের আয়োজন করেন চিতলমারী সদর ইউনিয়নের আড়ুয়াবর্ণী ডর পশ্চিম পাড়ার যুব সমাজ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: