বুধবার ১৪ অক্টোবর, ২০২৬

বারুইপাড়ায় মসজিদ, সড়ক ও গণকবরস্থানের সার্বিক উন্নয়নের আশ্বাস এমপি আব্দুল করিমের

13 October, 2026 9:29:53
স্থানীয় পর্যায়ে ক্যানসার সেবা, রামপালে নতুন কেন্দ্র উদ্বোধন

মোঃ রিয়ায এলাহী রাজন:গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলার ৯ নং খোলাহাটি ইউনিয়নের বারুইপাড়া পণ্ডিতবাড়ী আহলে হাদীস জামে মসজিদের নতুন জায়গা স্থানান্তরের পর তা পরিদর্শন করেছেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল করিম। সোমবার (১২ অক্টোবর) বাদ জোহর বারুইপাড়া পণ্ডিতবাড়ী এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ওই এলাকার অবকাঠামোগত ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ আশ্বাস প্রদান করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য বারুইপাড়া পণ্ডিতবাড়ী আহলে হাদীস জামে মসজিদের নতুন স্থানের উন্নয়নকাজে প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতার ঘোষণা দেন। এছাড়া, এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে বারুইপাড়া পণ্ডিতবাড়ী সড়কটি দ্রুততম সময়ের মধ্যে সংস্কারের আশ্বাস দিয়ে তিনি জানান যে, শিগগিরই সড়ক সংস্কারের কাজ শুরু হতে যাচ্ছে। একই সঙ্গে স্থানীয় আদর্শপাড়া গণকবরস্থানের উন্নয়ন ও সীমানা প্রাচীরসহ অন্যান্য অবকাঠামোগত কাজে সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় অধিবাসীরা তাদের এলাকার মসজিদ, গণকবরস্থান ও সড়ক ব্যবস্থার সার্বিক উন্নয়ন নিয়ে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরলে সংসদ সদস্য তা গুরুত্বের সাথে শোনেন এবং পর্যায়ক্রমে সব দাবি বাস্তবায়নের কার্যকর প্রতিশ্রুতি দেন।
উক্ত মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংশ্লিষ্ট ইউনিয়ন সভাপতি রাজু এবং ৯ নম্বর খোলাহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ ওমর ফারুকুল ইসলাম পলক উপস্থিত ছিলেন। উপস্থিত সুধীজনের সামনে সংসদ সদস্য মোঃ আব্দুল করিম আনুষ্ঠানিকভাবে মোঃ ওমর ফারুকুল ইসলাম পলককে ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে ঘোষণা প্রদান করেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard