সোমবার ৫ অক্টোবর, ২০২৬

বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬

5 October, 2026 10:10:08
বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬

বাগেরহাট জেলা প্রতিনিধি:

ঐতিহ্যবাহী খেলা কাবাডির বিকাশ, যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং সমাজে অপরাধ ও মাদক প্রতিরোধের লক্ষ্যে বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬।

বাগেরহাট জেলার নয়টি থানার খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাগেরহাট জেলার পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে স্মারক ও ট্রফি তুলে দেওয়া হয়।

আয়োজকরা বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করা, তাদের মধ্যে শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি বৃদ্ধি করা এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বাগেরহাট জেলা পুলিশ জানায়, মাদকমুক্ত ও অপরাধমুক্ত বাগেরহাট গড়ে তুলতে জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দল ও বিজয়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাগেরহাট জেলা পুলিশ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard