মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬

বাগেরহাটে ৪ আসন বহালের দাবিতে চিতলমারীতে হরতাল পালিত

24 August, 2025 5:50:40
বাগেরহাটে ৪ আসন বহালের দাবিতে চিতলমারীতে হরতাল পালিত

চিতলমারী প্রতিনিধিঃ ২৪ আগস্ট রবিবার ২০২৫।

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনকে তিনটিতে কমানোর প্রস্তাবের প্রতিবাদে এবং পূর্ণ বহালের দাবিতে রবিবার চিতলমারীতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই উপজেলা সদরের মচন্দপুর মোড়সহ বিভিন্ন স্থানে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা সড়ক অবরোধ, টায়ার জ্বালানো ও বিক্ষোভ মিছিল করেন। এতে ঢাকা–মাওয়া–পিরোজপুর মহাসড়কসহ উপজেলা অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অধিকাংশ দোকানপাট ও প্রতিষ্ঠানও বন্ধ ছিল, তবে জরুরি সেবা চালু ছিল।

হরতালে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, উপজেলা জামায়াতের আমির মাওলানা মনিরুজ্জামান, সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব ঠান্ডু, বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শিপন মুন্সী, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি কাজী আবুল কালাম, যুবদল আহ্বায়ক জাকারিয়া মিলন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নেয়ামত আলী খানসহ অন্যরা।

বক্তারা অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে বাগেরহাটে চারটি আসন ছিল। নির্বাচন কমিশনের প্রস্তাবিত সিদ্ধান্ত জেলা বাসীর প্রতি বৈষম্যমূলক আচরণ। তারা বলেন, এতে জেলার রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ হবে এবং উন্নয়নে বৈষম্য সৃষ্টি করবে।

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন কমিশন যদি এ প্রস্তাব প্রত্যাহার না করে তবে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard