মঙ্গলবার ২২ সেপ্টেম্বর, ২০২৬

চার আসন পুনর্বহালের দাবিতে মোল্লাহাটে সর্বদলীয় কমিটির অবরোধ

24 August, 2025 6:01:26
বাগেরহাটে চার আসন পুনর্বহালের দাবিতে মোল্লাহাটে সর্বাত্মক অবরোধ

কে এম মাহামুদুল হক, মোল্লাহাট প্রতিনিধিঃ ২৪ আগস্ট রবিবার ২০২৫।

বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় কমিটির উদ্যোগে মোল্লাহাটে রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে হাজারো মানুষ উপজেলা সদর ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেন। পরে তারা ঢাকা-খুলনা মহাসড়কের মোল্লাহাট সেতু এলাকায় ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, বাগেরহাট বাংলাদেশের অন্যতম বৃহৎ জেলা। প্রায় এক হাজার বর্গকিলোমিটার আয়তনের এ জেলায় রয়েছে বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন, ষাট গম্বুজ মসজিদ ও খাজা খানজাহান আলীর মাজারের মতো ঐতিহাসিক স্থাপনা। এমন গুরুত্বপূর্ণ জেলায় চারটির বেশি আসন থাকা যৌক্তিক হলেও নির্বাচন কমিশন একটি আসন কমিয়ে তিনটিতে নামিয়ে এনেছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

তারা আরও জানান, একটি আসন কমানোর প্রতিবাদে সর্বদলীয় কমিটি আন্দোলন চালিয়ে যাচ্ছে। আগামী সোমবার (২৫ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে নেতারা হুঁশিয়ারি দেন।

অবরোধ চলাকালে বক্তব্য দেন বেগম খালেদা জিয়ার সাবেক নিরাপত্তা কর্মকর্তা ও সাবেক সিনিয়র সচিব ডা. মো. ফরিদুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি ও সর্বদলীয় কমিটির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়কসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard