মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬

বাগেরহাটে উড়ল চিতলমারীর বিজয়ের পতাকা

14 October, 2025 10:24:54
বাগেরহাটে উড়ল চিতলমারীর বিজয়ের পতাকা

বাগেরহাত জেলা প্রতিনিধিঃ ১৪ অক্টোবর মংগলবার ২০২৫।

বাগেরহাটের ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস রচনা করেছে চিতলমারী সরকারি এস.এম. মডেল উচ্চ বিদ্যালয়।
৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫ এর জেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে তারা অর্জন করেছে গৌরবময় বিজয়। এই জয় চিতলমারীর শিক্ষাঙ্গন ছাড়িয়ে গোটা জেলাকে গর্বিত করেছে।

গত ১৩ অক্টোবর বাগেরহাট জেলা স্কুল মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার ফাইনাল পর্ব।
প্রথম খেলায় বাগেরহাট সদর দলকে ১–০ গোলে হারিয়ে মোড়েলগঞ্জ এগিয়ে যায়।
অপর ম্যাচে চিতলমারী এস.এম. মডেল উচ্চ বিদ্যালয় রামপাল একাদশকে ট্রাইব্রেকারে ৬–৫ গোলে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছায়।
বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ফাইনালে চিতলমারীর দল ১–০ গোলে মোড়েলগঞ্জকে হারিয়ে জয় ছিনিয়ে নেয়।

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান।
বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক তাপস কুমার খান, শিক্ষক হাফিজুর রহমান, গৌতম মালাকার, প্রণয় কুমার রায়সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর হোসেন বিন্দুর তত্ত্বাবধানে খেলোয়াড়রা ধারাবাহিক প্রশিক্ষণ গ্রহণ করে এই সাফল্য অর্জন করে। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন শতাধিক শিক্ষার্থী, প্রাক্তন ছাত্র এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

এই ঐতিহাসিক জয় উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে সকল খেলোয়াড়, শিক্ষক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন,

“এই ট্রফি শুধু একটি জয় নয়, এটি আমাদের শিক্ষার্থীদের অধ্যবসায়, শৃঙ্খলা ও দলগত মনোভাবের প্রতীক।”

চিতলমারী সরকারি এস.এম. মডেল উচ্চ বিদ্যালয়ের এই অসামান্য অর্জন ভবিষ্যতে জেলার তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে—এমনটাই আশা করছেন সংশ্লিষ্ট সবাই।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport