বাউফলে ১২ রবিউল আউয়াল উপলক্ষে খেলাফত মজলিসের বিশাল র্যালি
বাউফলে ১২ রবিউল আউয়াল উপলক্ষে খেলাফত মজলিসের বিশাল র্যালি
মোঃ ইমরান হোসাইন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে মানবতার মুক্তির দূত, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও সুন্নাহর আলোকে সমাজ গঠনের আহ্বান জানিয়ে পটুয়াখালীর বাউফলে খেলাফত মজলিসের উদ্যোগে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে “খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলুন”—এই আহ্বানকে সামনে রেখে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র্যালিতে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ, ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।
র্যালিতে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের বাউফল শাখার সভাপতি মাওলানা আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মো. জাকির শিকদার, মাওলানা মো. মোহেব্বুল্লাহ, খেলাফত মজলিসের বাবুল ভাইসহ বাউফল শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।
র্যালিটি বাউফলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ মহানবী (সা.)-এর আদর্শকে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি ন্যায়, শান্তি ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



