বাউফলে বেগম খালেদা জিয়ার ৮২তম জম্মবার্ষিকী পালিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / Uncategorized / বিস্তারিত

বাউফলে বেগম খালেদা জিয়ার ৮২তম জম্মবার্ষিকী পালিত

16 August 2026, 7:47:53

বাউফলে বেগম খালেদা জিয়ার ৮২তম জম্মবার্ষিকী পালিত

মোঃ ইমরান হোসাইন, বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জম্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগষ্ট) বিকাল ৫টার দিকে উপজেলা বিএনপি কার্যালয় (পাবলিক মাঠ সংলগ্ন) বাউফল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন,দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা কার হয়।
উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক আঃ গনি সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ,উপজেলা পৌর বিএনপি সহ:সভাপতি শাহজাহান হাওলাদার,পৌর বিএনপি সাধারন সম্পাদক মিজানুর রহমান খোকন,বিএনপি নেতা অ্যাড.জাহাঙ্গীর হোসেন,সাবেক সেচ্ছসেবক দলের সভাপতি খলিলুর রহমান,উপজেলা ছাত্রদলের সভাপতি ফাহাদসহ প্রমুখ।সভায় বক্তারা বলেন সমস্ত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে বাউফল বিএনপিকে গতিশীল করতে হবে, সে ক্ষেত্রে ছাত্রদল, যুবদল,স্বেচ্ছাসেবক দলের,শ্রমিকদল ও উপজেলা বিএনপি সবাইকে এক হয়ে কাজ করতে হবে। আলোচনা শেষে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: