শুক্রবার ৯ অক্টোবর, ২০২৬

বটিয়াঘাটায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বী

7 October, 2026 8:16:36
বটিয়াঘাটায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বী

রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ

বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী গতকাল সোমবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান’র নিজেস্ব কার্যালয়ে যোগদান করেন । তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইপিই সাবজেক্টে অনার্স মাস্টার্স শেষে ৪০ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসনিক ক্যাডারে যোগদান করেন । তিনি মাগুরা জেলার সদর উপজেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । ইতিপূর্বে তিনি খুলনা জেলার পাইকগাছা উপজেলা ভূমি অফিসে কর্মরত ছিলেন এবং সুনামের সংঙ্গে কার্য পরিচালনা করেছেন।গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বটিয়াঘাটা সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান পদোন্নতি নিয়ে অন্যত্র বদলি হলে বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের উক্ত পদটি শূন্য হয় । উক্ত শুন্যপদে পাইকগাছা উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী পদায়ন নিয়ে গতকাল সোমবার বিকালে তিনি বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসে যোগদান করেন । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, ভুমি অফিসের সার্ভেয়ার মোঃ মাহতাব হোসেন, বড় বাবু আলিমন কবির, পেসাকার প্রসেনজিত দাস, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী নাজির মোঃ সাইফুল ইসলাম, মোঃ সারাফত হোসেন, জলমা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান,সুরখালী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ জাকির হোসেন, ইউনিয়ন উপ-সহকারী সহকারী ভূমি কর্মকর্তা সুজন বিশ্বাস, সোহেল রানা প্রমূখ।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard