বটিয়াঘাটায় থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
বটিয়াঘাটায় থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
রিপন রায়, খুলনা (বটিয়াঘাটা) প্রতিনিধিঃ
“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে গতকাল ওপেন হাউজ ডে উপলক্ষ্যে এক আলোচনা সভা গতকাল বুধবার বেলা ১১ টায় স্থানীয় সরকারি জলমা- চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে অনুষ্ঠিত হয় । থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আনিসুজ্জামান । থানা সেকেন্ড অফিসার এসআই রবি শংকর’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন (অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল) মোঃ খায়রুল আনাম বিপিএম-সেবা , থানা ওসি তদন্ত মোঃ শাহীনুর গোলদার । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, জলমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাবুর রহমান হাওলাদার, জনপ্রতিনিধি যথাক্রমে, অশোক কুমার মন্ডল, মোঃ আশরাফুল আলম, তপতী রাণী বিশ্বাস, সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ,বিএনপি নেতা অশোক কুমার মন্ডল, শিউলি বিশ্বাস সহ অভিভাবকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ । সভায় প্রধান অতিথি চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, অনলাইনে জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ , সন্ত্রাস, যৌতুক ,কিশোরগ্যাঙ্ক প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন ।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



