ফেনী সীমান্তে একদিনে ৪৮ লক্ষ ৮৩ হাজার ২২০ টাকা মূল্যের গাঁজাসহ বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ
ফেনী সীমান্তে একদিনে ৪৮ লক্ষ ৮৩ হাজার ২২০ টাকা মূল্যের গাঁজাসহ বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

সবীর আহমেদ ফোরকান, পরশুরাম প্রতিনিধিঃ
ফেনী ব্যাটালিয়ন, ৪ বিজিবি কর্তৃক ১৩ মে ২০২৬ তারিখ গোপন সংবাদ এর ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ কেতরাংগা, তারাকুচা, দেবপুর ও চম্পকনগর বিওপি’র বিশেষ টহলদল কর্তৃক ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ বিপুল পরিমান ভারতীয় শাড়ী, থ্রীপিস, বিস্কুট, চকলেট এবং চোরাচালানে ব্যবহৃত সিএনজি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৪৮ লক্ষ ৮৩ হাজার ২২০ টাকা। জব্দকৃত মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: