ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের শংকর বসা নামক স্থাননে ভয়াবহ সড়ক দুর্ঘ/টনা, নি/হত ৫ জন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / দূর্ঘটনা / বিস্তারিত

ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের শংকর বসা নামক স্থাননে ভয়াবহ সড়ক দুর্ঘ/টনা, নি/হত ৫ জন

25 May 2026, 12:17:28

ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের শংকর বসা নামক স্থাননে ভয়াবহ সড়ক দুর্ঘ/টনা, নি/হত ৫ জন

মোঃ আব্দুল্লাহ আল মামুন সালথা প্রতিনিধিঃ

অদ্য ২৪/০৫/২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০:২০ ঘটিকায় ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা গ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘ/টনা ঘটে।
জানা যায়, ফরিদপুর হতে ঢাকাগামী বিআরটিসি বাস (রেজিঃ ঢাকা মেট্রো-ব-১৫-৬৪৩৬) এবং মাদারীপুর থেকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসা একটি এম্বুলেন্স (রেজিঃ ঢাকা মেট্রো-ঠ-১১-২২২৯) বিল্লাল নামক এক ব্যক্তির বাড়ির পূর্ব পাশে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

দুর্ঘট/নাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই এম্বুলেন্সের ড্রাইভারসহ মোট ৫ জন নিহ/ত হন। নিহ/তরা হলেন—
১। কাওছার (২৫)
পিতা: শাহজাহান মাতুব্বর
সাং: সৈদারবালি
২। মোঃ জাহাঙ্গীর মোল্লা (৬২)
৩। আলমগীর হোসেন মোল্লা (৫৮)
৪। খুরশিদা বেগম (৪৫)
পিতা: হাজী আব্দুল ওহেদ মোল্লা
৫। মাজেদা আক্তার (৪৮)
স্বামী: জাহাঙ্গীর মোল্লা

সকলের ঠিকানা: বালিয়া মোস্তফাপুর, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর।

দুর্ঘটনার সংবাদ পেয়ে নগরকান্দা থানা পুলিশ, ভাঙ্গা হাইওয়ে পুলিশ এবং নগরকান্দা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ নিহতদের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনাকবলিত বাস ও এম্বুলেন্স বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: