বৃহস্পতিবার ২৩ জুলাই, ২০২৬

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

1 September, 2025 11:34:58
ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফরিদপুর প্রতিনিধিঃ ১ সেপ্টেম্বর সোমবার ২০২৫। 
সোমবার বিকেল ৪টায় ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহানগর বিএনপির আহ্বায়ক এ.এফ.এম. কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক এম.টি. আক্তার টুটুল এবং ফরিদপুর শহর বিএনপির সাবেক সহ-সভাপতি লিয়াকত আলী খান লাবলু।

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport