পৃথক অভিযানে ভূরুঙ্গামারীতে ২৫ পিস ইয়াবা জব্দ, আটক ২ জন
পৃথক অভিযানে ভূরুঙ্গামারীতে ২৫ পিস ইয়াবা জব্দ, আটক ২ জন
মোঃ মিনহাজুল ইসলাম, ভূরুঙ্গামারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পৃথক অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (৬ মে) উপজেলার পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিকাল আনুমানিক ৪টা ৫০ মিনিটে এসআই (নিরস্ত্র) মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার একটি দল ঢেবঢেবী বাজার এলাকায় অভিযান চালায়। এসময় পাথরডুবি এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ বেলাল হোসেনকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তিনি মাজম আলীর ছেলে।
অপরদিকে একই দিন বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে থানার আরেকটি দল ভূরুঙ্গামারী-ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় গছিডাঙ্গা এলাকার মোঃ চান মিয়াকে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি বয়তুল্লাহর ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি জানান মুনতাসির মামুন মুন জানান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান (এমপি)-এর নির্দেশনায় সারাদেশে চাঁদাবাজ, মাদক কারবারি, অফলাইন ও অনলাইন জুয়া ও ক্যাসিনোবিরোধী যে চিরুনি অভিযান চলছে, তা সফল করতে পুলিশ কাজ করছে। তিনি আরও বলেন, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের আওতাধীন এলাকায় মাদক কারবারি ও জুয়াড়িদের কোনো ছাড় দেওয়া হবে না।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

