পায়ের অপারেশনের জন্য সহায়তা চান চা–পান বিক্রেতা মিজানুর রহমান
পায়ের অপারেশনের জন্য সহায়তা চান চা–পান বিক্রেতা মিজানুর রহমান
জসিম উদ্দিন, ফেনী জেলা প্রতিনিধি :
ফেনী রেলগেইট সংলগ্ন এলাকায় লক্ষী নারায়ণ অয়েল ইন্ডাস্ট্রিজের পাশের একটি সরু গলিতে ছোট্ট একটি বাক্স দোকান বসিয়ে চা ও পান বিক্রি করে জীবিকা নির্বাহ করেন মিজানুর রহমান। দীর্ঘদিন ধরে পায়ের জটিল সমস্যায় ভুগছেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত দোকান পরিচালনা করতে পারছেন না, ফলে তার পরিবারও পড়েছে চরম আর্থিক সংকটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আগে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দোকান চালিয়ে কোনোমতে সংসার চালাতেন মিজানুর রহমান। কিন্তু বর্তমানে পায়ের ব্যথা এতটাই বেড়েছে যে দাঁড়িয়ে কাজ করা তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে তার আয়ের পথ প্রায় বন্ধ হয়ে গেছে।
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, দ্রুত তার পায়ে অপারেশন করানো জরুরি। তবে এই অপারেশনের জন্য প্রয়োজন উল্লেখযোগ্য পরিমাণ অর্থ, যা তার পক্ষে একা জোগাড় করা সম্ভব নয়। অর্থাভাবে চিকিৎসা নিতে না পারায় দিন দিন তার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে।
এই পরিস্থিতিতে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী ও মানবিক হৃদয়ের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন মিজানুর রহমান। সামান্য সহযোগিতাই তার চিকিৎসা ও পরিবারের বেঁচে থাকার জন্য বড় সহায়ক হতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সাহায্যের জন্য যোগাযোগ:
মিজানুর রহমান
📞 বিকাশ/নগদ: 01859-260257
মানবিক সহায়তায় এগিয়ে আসার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

