সোমবার ১৭ আগস্ট, ২০২৬

পানছড়িতে ওএমএসের চাল-আটা বিতরণে ওজন কম দেওয়ার অভিযোগ, মেহনতি হতদরিদ্র মানুষদের

17 August, 2026 4:00:34
পানছড়িতে ওএমএসের চাল-আটা বিতরণে ওজন কম দেওয়ার অভিযোগ, মেহনতি হতদরিদ্র মানুষদের

মোঃ নূর হোসাইন বাবু, পানছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়িতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস) এর আওতায় চাল ও আটা বিতরণে নির্ধারিত ওজনের চেয়ে কম দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর ওএমএস ডিলার নুরুজ্জামান এবং তাঁর প্রতিষ্ঠান মেসার্স জামান এন্ড ব্রাদার্সের বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, প্রতি ৫ কেজি চালের মধ্যে প্রায় ১৫০ গ্রাম এবং ৫ কেজি আটার মধ্যে প্রায় ২০০ গ্রাম কম দেওয়া হচ্ছে। এতে সরকারি নির্ধারিত মূল্যে পণ্য কিনতে আসা সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

অভিযোগের বিষয়ে ডিলার নুরুজ্জামান প্রাথমিকভাবে কম দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন, এবং তিনি আরও বলেন খাদ্যগুদাম থেকে প্রতি বস্তায় ২ থেকে ৩ কেজি কম দেওয়া হয়েছে।

এ বিষয়ে ওসি এলএসডি বলেন বস্তাতে কম হওয়ার কোনো সুযোগ নেই, তবে পুরাতন বস্তা হলে ২ থেকে ৫০০ গ্রাম কম হতে পারে।

স্থানীয় ভোক্তাদের দাবি, সরকারি ওএমএস কর্মসূচির পণ্য নির্ধারিত পরিমাণে বিতরণ হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সরেজমিনে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

সরকারি ভর্তুকিতে পরিচালিত এ কর্মসূচির সুবিধা যাতে সাধারণ মানুষ যথাযথভাবে পায়, সে জন্য নিয়মিত ওজন যাচাই ও কার্যকর নজরদারি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport