পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী | বিডি-প্রেস 24 ডট কম

পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

10 May 2026, 1:54:05

পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

কলকাতা থেকে মনোয়ার ইমাম:

আজ সকালে কলকাতার ব্রিগেড ময়দানে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা শ্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে এই রাজ্যে দুইজন উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপি নেতা শ্রী দিলীপ ঘোষ এবং শ্রীমতী অগ্নি মিত্রা দেবী। এবং পশ্চিম বাংলার নতুন মন্ত্রিসভায় নতুন প্রায় ত্রিশ জন এর বেশি মন্ত্রী শপথ নিয়েছেন। আজ এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বিভিন্ন রাজ্যে র মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ও অভিনেতা শ্রী মিঠুন চক্রবর্তী সহ অন্যান্য ভি আই পি রা। আজকের সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঐতিহাসিক শপথ অনুষ্ঠানে যোগ দেন। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং রাজনাথ সিং সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী সভার সদস্যরা। সেই সঙ্গে বিজেপি জোট সরকারের বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রী রা। তবে আজকের এই শপথ অনুষ্ঠান বয়কট করেছেন পশ্চিম বাংলার সাবেক মুখ্যমন্ত্রী ও তৃনমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের বিধায়করা। তবে অন্যান্য ভি আই পি এবং অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা এই শপথ অনুষ্ঠানে যোগ দেন। আজকের এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক জয়ের জন্য পশ্চিম বাংলার সাধারণ মানুষ কে প্রমাণ জানান। এবং পশ্চিম বাংলার সার্বিক উন্নয়নে তিনি সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার বিজেপি র রাজ্যসভার সদস্য ও লোকসভার সদস্যরা। শুভেন্দু অধিকারী কে শপথ বাক্য পাঠ করান পশ্চিম বাংলার রাজ্যপাল শ্রী আর এন রবি। তিনি অন্যান্য মন্ত্রীদের শপথ পাঠ করান।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: