শুক্রবার ১২ জুন, ২০২৬

পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১

11 June, 2026 5:20:28
পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১

মোঃ রেজাদুল ইসলাম রেজা, স্টাফ রিপোর্টার:

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক চালক ফেরদৌস মিয়া (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় শাপলা বেগম (৩০) নামে এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুন ২০২৬ ইং) দুপুর ১২টার দিকে উপজেলার বুড়িরঘর এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে ইজিবাইকটি গাইবান্ধার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা “অরিন ট্রাভেলস” এর একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে এসে ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইজিবাইক চালক ফেরদৌস মিয়া মারা যান। তার বাড়ি পলাশবাড়ী উপজেলার কোথায় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গুরুতর আহত শাপলা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport