শনিবার ২ মে, ২০২৬

পঞ্চগড়ের বোদায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

1 May, 2026 10:05:24
পঞ্চগড়ের বোদায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি :

​ঐতিহাসিক ১লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বোদা ভাসাইনগড় কুলি ও লেবার শ্রমিক ইউনিয়ন (রেজি: নং রাজ-১৩৪২) উপ-শাখার উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।

শুক্রবার সকালে বোদা পৌর: ভাসাইনগর কুলি ও লেবার শ্রমিক কার্যালয়ে এই কর্মসূচির সূচনা হয়।

​সকাল ৮.৩০ ঘটিকায় জাতীয় পতাকা ও শ্রমিক পতাকা উত্তোলন, ৯.০০ ঘটিকায় র‍্যালিটি অত্র কার্যালয় থেকে বোদা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এরপর বেলা ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বোদা ভাসাইনগড় কুলি ও লেবার শ্রমিক ইউনিয়ন সভায় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং রাত ৮.৩০ মিনিটে অত্র সংগঠনের কার্যালয়ে প্রতিবারের ন্যয় এক লাকি কুপন(লটারি) এর আয়োজনের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শেষ হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি জনাব মো: শাহাদৎ হোসেন রঞ্জু।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,​জনাব মো: লাইছুর রহমান,অফিসার ইনচার্জ (ওসি), তেঁতুলিয়া মডেল থানা,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবুর নোমান এনাম।

​উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র সংগঠণের সভাপতি জনাব মো: মুয়াজ্জেম।

এসময় আরোও উপস্থিত ছিলেন, বোদা পৌর: বিএনপির সাধাররন সম্পাদক দিলরেজা ফৈরদৌস চিন্ময় ,পৌর: সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন, সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

​শ্রমিক নেতৃবৃন্দ এই সফল আয়োজনের জন্য সকল সহযোগী সংগঠন এবং উপস্থিত সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport