নোয়াখালী ওয়ারিয়র্সের উপদেষ্টা ও কার্যকরী পরিষদের কমিটি গঠন
নোয়াখালী ওয়ারিয়র্সের উপদেষ্টা ও কার্যকরী পরিষদের কমিটি গঠন
রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধিঃ
নোয়াখালীর অন্যতম ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘নোয়াখালী ওয়ারিয়র্স’-এর উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারস্থ গ্র্যান্ড হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য, ক্রীড়া সংগঠক, সমাজসেবী, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা নোয়াখালী অঞ্চলে খেলাধুলা, সামাজিক উন্নয়ন এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে নোয়াখালী ওয়ারিয়র্সের দীর্ঘদিনের অবদানের কথা তুলে ধরেন।
২০১৩ সালে প্রতিষ্ঠিত নোয়াখালী ওয়ারিয়র্স শুরু থেকেই ক্রীড়া চর্চার পাশাপাশি সমাজসেবা, মানবিক কার্যক্রম, শিক্ষাবৃত্তি প্রদান, দুর্যোগকালীন সহায়তা এবং যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। সংগঠনটির কার্যক্রম নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে প্রশংসিত হয়েছে।
ঘোষিত ১১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদে বিশিষ্ট শিক্ষাবিদ, ক্রীড়ানুরাগী, রাজনীতিবিদ ও যুক্তরাষ্ট্র প্রবাসী খাজা মোহাম্মদ কাজলকে প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়েছে।
উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা হলেন— ইশতিয়াক উদ্দিন, নাশিদ চৌধুরী, মাসুদ রানা, রবিউল ইসলাম রুমি, শেখ ফরিদ, মোশাররফ হোসেন, মাহমুদ আল জাবেদ, নূর রাশেদ চৌধুরী, আবুল হাসান হৃদয় ও আবদুর রহিম।
এদিকে, ২৬ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদে শেখ শহীদুল ইসলাম (মাসুদ) সভাপতি, খাজা কামরুল ইসলাম স্বপন সিনিয়র সহ-সভাপতি, জাহিদ হোসেন (সাহেদ) সহ-সভাপতি, রাশেদ চৌধুরী সহ-সভাপতি এবং আরমান হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এ ছাড়া সাইফুল ইসলাম ও কাজী শামছুদ্দিন সহ-সাধারণ সম্পাদক, নাজমুল হোসেন মামুন কোষাধ্যক্ষ, নূর হোসেন পিয়াস ক্রীড়া সম্পাদক, শ্যামল দাস সহ-ক্রীড়া সম্পাদক, সাজ্জাদুল হাসান বাপ্পী পাঠাগার সম্পাদক, আকাশ আহমেদ তথ্যপ্রযুক্তি সম্পাদক এবং ফারদিন এহসান রুবাব সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কার্যকরী পরিষদের সদস্যরা হলেন— সাইফুল ইসলাম সৌরভ, আরিফুর রহমান হিমেল, এম এ রিয়াদ, সাদ্দাম হোসেন, দেলোয়ার হোসেন সাইফুল, হোসেন মোহাম্মদ এরশাদ, এমাম হোসাইন, গাজী সুমন, সজিব উদ্দিন সাকিব, নাইমুল ইসলাম সিয়াম, মেহেরাব তাহসিন, তায়েফ আল তিষির ও মুবিন হোসাইন।
কমিটি ঘোষণাকালে বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণদের সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে নোয়াখালী ওয়ারিয়র্স অগ্রণী ভূমিকা পালন করবে। পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং যুবসমাজের নেতৃত্ব বিকাশে সংগঠনটি আরও সক্রিয়ভাবে কাজ করবে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



