নীলফামারীতে প্রচার ও মিডিয়া বিভাগের জনশক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নীলফামারীতে প্রচার ও মিডিয়া বিভাগের জনশক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
১১জুন (বৃহস্পতিবার) দুপুর ১২ ঘটিকায়, জেলা জামায়াত অফিস হলরুমে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার উদ্যোগে প্রচার ও মিডিয়া বিভাগের জনশক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারী নীলফামারীর অধ্যাপক ছাদের হোসেন সভাপতিত্বে
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের,
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর যুগে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ ও তথ্য প্রচারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের আদর্শ, কর্মসূচি ও জনকল্যাণমূলক কার্যক্রম সাধারণ মানুষের কাছে যথাযথভাবে তুলে ধরতে প্রচার ও মিডিয়া বিভাগের জনশক্তিদের আরও দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, অপপ্রচার ও বিভ্রান্তির বিরুদ্ধে তথ্যভিত্তিক ও ইতিবাচক প্রচারণা পরিচালনার মাধ্যমে সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল ও কর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় সংগঠনের প্রচার কার্যক্রমের মানোন্নয়ন, সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকর ব্যবহার, সংবাদ পরিবেশন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জেলা সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: