নাটোরের বড়াইগ্রামে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
মোঃ মেহেদী হাসান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে নাইম হাওলাদার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে বনপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত নাইম সরদারপাড়া এলাকার বাসিন্দা এনামুল হাওলাদারের বড় ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল সবার বড়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশু নাইম বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে সে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবার পানিতে নাইমকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা।
দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মাত্র দুই বছরের একটি নিষ্পাপ শিশুর এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। মা-বাবার বুকফাটা আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



