নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ১ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে ১ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা :
নাটোরের নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে ১ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল-২০২৬) দুপুরে নলডাঙ্গা উপজেলার ব্রক্ষপুর ইউনিয়নের পীরগাছা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে মেসার্স আফরোজা এন্টারপ্রাইজে ৫০০ লিটার পেট্রোল ও ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত জ্বালানি তেল সরকারি মূল্যে বিক্রি করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়। অতিরিক্ত দামে পেট্রোল ও ডিজেল বিক্রি করার অপরাধে আফরোজা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুকুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করেন, নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার ভূমি আশিকুর রহমান। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট আশিকুর রহমান জানান, দেশ ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: