নলডাঙ্গায় পৌর ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
নলডাঙ্গায় পৌর ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গায় নতুন পৌর ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, জাতীয় সংসদের মাননীয় হুইপ নাটোর-২ আসনের সাংসদ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
শনিবার ৯ মে দুপুরে নলডাঙ্গা পুরাতন পৌর ভবনে পৌরসভার আয়োজনে নলডাঙ্গা পৌর প্রশাসক এসিল্যান্ড আশিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নাটোর নলডাঙ্গার উন্নয়নে আমি কাজ করে যাবো। তবে কোন অন্যায় কাজের দায়ভার আমি বা বিএনপি নিবে না। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর ভূমিকা রাখতে রাখতে হবে।
এসময়ে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আল এমরান খান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, নাটোর জেলা বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, শহিদুল্লাহ সোহেল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী নান্নু, নলডাঙ্গা পৌরসভার প্রতিষ্ঠাতা প্রশাসক এম এ হাফিজ, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমূখ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: