সোমবার ১৯ অক্টোবর, ২০২৬
নবীনগরে রাধিকা রোডে সড়ক দূর্ঘটনায় ২ যুবকের মৃত্যু
24 April, 2026 7:26:50
নবীনগরে রাধিকা রোডে সড়ক দূর্ঘটনায় ২ যুবকের মৃত্যু
সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
গতকাল ২৩ এপ্রিল ২০২৬ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া রাধিকা রোডে সড়ক দূর্ঘটনায় ২ যুবকের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন উপজেলার রুসুল্লাবাদ ইউনিয়নের দড়ি শ্রীরামপুর গ্রামের মাহিম খন্দকার (২২) ও শ্যামগ্রাম ইউনিয়নের শ্যামগ্রামের ছাত্র নেতা রাব্বি (২৩) বলে জানা গেছে। জানা গেছে বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ) সন্ধ্যায় রাধিকা সড়কে মোটরসাইকেল সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এ দূর্ঘটনাটি ঘটে।
নবীনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার রাস্তায় বিপরীতমূখী দুটি মোটরসাইকেলের সংঘর্ষে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় যে আইননুসারে দ্রুত ব্যবস্থা গ্রহনের চেষ্টা করা হচ্ছে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫
ইমেইল : buletin247@gmail.com, 01711977369
Developed by bditsupport



